ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আব্দুলপুর জংশনের কাছে চাকা ফেটে ট্রেন ইঞ্জিন লাইনচ্যুত

  • Meghla
  • আপডেট সময় : ১২:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

নাটোরের আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে বাওড়া ব্রিজ এলাকায় ইশ্বরদী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ (রাজশাহী এক্সপ্রেস) ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এছাড়া একই লাইনে ফাটলও সৃষ্টি হয়েছে। তবে ডাবল লাইন হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। রাতেই উদ্ধারকারী দল ঘটনাস্থাল থেকে ট্রেনের বগিগুলো উদ্ধার করে বিকল্প লাইনে গন্তব্যে নিয়ে গেছে। তবে আজ শনিবার সকাল ৮টাতেও লাইনচ্যুত ইঞ্জিন সরাতে পারেনি তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ১১টার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আর প্যাসেঞ্জার ট্রেনটি আব্দুলপুর স্টেশনের আগে বাওড়া ব্রিজের কাছে পৌঁছলে ট্রেনের ইঞ্জিনের একটি চাকা ভেঙ্গে লাইনচ্যুত হয়। খবর পেয়ে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে রাতেই লাইনচ্যুত ট্রেনের বগি সরিয়ে বিকল্প লাইন দিয়ে গন্তব্যে নিয়ে যায়। তবে আজ সকাল ৯টা পর্যন্ত লাইনচ্যুত ইঞ্জিনটি ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা গেছে।

উদ্ধারকারী দল আজ শনিবার সকাল থেকে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারে কাজ শুরু করেছে। আব্দুলপুর জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, লাইনটি ডাবল হওয়ায় বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধারকারী দল দ্রুত ইঞ্জিনের চাকা মেরামত করে উদ্ধার কার্যক্রম শেষ করবে বলে জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

আব্দুলপুর জংশনের কাছে চাকা ফেটে ট্রেন ইঞ্জিন লাইনচ্যুত

আপডেট সময় : ১২:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫