ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

ভোলায় রোগীর মৃত্যুর পর চিকিৎসককে মারধরের অভিযোগ

  • Meghla
  • আপডেট সময় : ১১:৫৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

ভোলা সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে এক চিকিৎসককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে হামলার শিকার ওই ডাক্তারকে উদ্ধার করে।

মৃত মাকসুদুর রহমান নামের ওই রোগীর স্বজনদের অভিযোগ, মুমূর্ষু অবস্থায় রোগীকে হাসপাতালে আনা হলেও জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার নাইমুল হাসনাত নাইম রোগীকে না দেখেই জুমার নামাজে চলে যান। নামাজ শেষে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে আসেননি।

এই অবস্থায় রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে জরুরি বিভাগে থাকা রাকিব নামের এক ব্রাদার তাকে অক্সিজেন মাস্ক পরিয়ে দেন এবং রক্তচাপ পরীক্ষা করেন। পরে পরিস্থিতি খারাপ দেখে ওই ব্রাদারই ডাক্তারকে ডেকে আনেন। ডাক্তার এসে ইনজেকশন দেন এবং পালস চেক করার পর কোনো মন্তব্য না করেই চলে যান।

রোগীর স্বজনরা অভিযোগ করেন, রোগী তখনও জীবিত ছিলেন এবং চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু পরবর্তীতে রোগী মারা গেলে ডাক্তার তার মৃত্যু সনদে উল্লেখ করেন, রোগী হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান ইসলাম জানান, ঘটনার সকল কাগজপত্র পর্যালোচনা করে চিকিৎসকের কোনো অবহেলা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

ভোলায় রোগীর মৃত্যুর পর চিকিৎসককে মারধরের অভিযোগ

আপডেট সময় : ১১:৫৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫