ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি ২৫০ বছরে পুরনো মাছের মেলা কালিগঞ্জ বিনিরাইলে মাছের মেলা বাঞ্ছারামপুরে ইউএনও’র অকাল প্রয়াণে শোকের ছায়া জুলাই সনদের প্রস্তাবনা উপেক্ষা, ৫ শতাংশ নারী প্রার্থীও দেয়নি দলগুলো এরফানের ফাঁসি কার্যকর হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে প্রাণ গেল ২২ জনের ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেবে বিএনপি, গণভোট নিয়ে জানালেন নজরুল ইসলাম খান ইরানে চলমান বিক্ষোভে প্রাণ গেল প্রায় দুই হাজার মানুষের পাসপোর্টের শক্তিতে সামান্য অগ্রগতি, উন্নতির পথে বাংলাদেশ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

  • Meghla
  • আপডেট সময় : ১০:৫৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে ফসলি জমির মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলেরচরি টু মোহাম্মদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম (১২) উপজেলার একই ইউনিয়নের মধ্য মোহাম্মদপুর গ্রামের টিবরা বাড়ির মো.মনির হোসেনের ছেলে ও স্থানীয় জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চাটখিলের বিভিন্ন ইউনিয়নে স্থানীয় প্রশাসনের নিরবতায় ফসলি জমির মাটি কাটা ও বিক্রির মহাউৎসব চলছে। রাতে ও দিনে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী ও পরানপুর মাঠ থেকে আবাদি জমির মাটি কেটে মোহাম্মদপুর ও মলংচর গ্রামে বিক্রি করছে একদল মাটি খেকো। শুক্রবার রাতে আশরাফুল তার বাবার সাথে স্থানীয় কেজি স্কুল মার্কেটে যায়। ওই মার্কেট থেকে ফেরার পথে অবৈধ মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

আপডেট সময় : ১০:৫৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫