ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর সংবাদ সংগ্রহে গিয়ে বিটিভির সাংবাদিকের ওপর হামলা, কুপিয়ে গুরুতর জখম কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তারেক রহমান নির্বাচনে অংশ না নিয়ে বয়কটের ঘোষণা এক প্রার্থীর নিজ জন্মভূমিতেই ভোটাধিকার প্রয়োগ করলেন মির্জা ফখরুল উপদেষ্টা ফারুকী ও স্ত্রী তিশার সম্পদের বিস্তারিত হিসাব উদ্বোধন স্বপ্নপূরণে অভিভূত অবন্তি সিঁথি, বললেন—কল্পনাতেও ছিল না নির্বাচনে অনুপস্থিত আওয়ামী লীগ, কর্মী ও সমর্থকদের কদর এখন তুঙ্গে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেপ্তার হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

রাজধানীর পল্লবীতে দৈনিক খবরের আলোর সামনে সশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

দেশের সুনামধন্য পত্রিকা জাতীয় দৈনিক খবরের আলো’র অফিসের সামনে একদল সন্ত্রাসীদের মহড়া দিতে দেখা যায়। বুধবার (০৯-০৪-২০২৫) রাত আনুমানিক নয়টার সময় কয়েকজন অপরিচিত লোক অফিসের আশপাশে ঘুরাঘুরি করে।
সিসিটিভির ফুটেজে একজনকে বাড়ির ভিত ঢুকে আবার বের হয়ে চলে যেতে দেখা যায়। তখন অফিসের ভিতরে কেউ না থাকায় বাইরে থেকে রুমটি তালাবদ্ধ ছিলো।

মাদক কারবারি, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে একেরপর এক দৈনিক খবরের আলো পত্রিকায় সংবাদ প্রকাশের পর থেকে প্রায়ই অপরিচিত লোকদের এরকম অফিসের আশপাশে ঘুরাফেরা করতে দেখা যায়।

ধারণা করা হচ্ছে সে-সকল সংবাদকে কেন্দ্র করে সম্পাদকসহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট অফিস স্টাফ ও রিপোর্টারদের ক্ষতি সাধনের জন্য কোন একটি অসাধু মহল অসৎ উদ্দেশ্যে তাদের লালিত কিশোরগ্যাং ও সন্ত্রাস বাহিনী দিয়ে ভয়ভীতি অথবা বড় ধরনের ক্ষতি করার অপচেষ্টা করছে।

এতে যেকোনো সময় পত্রিকা অফিসে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া অফিসের বাহিরেও হামলার শিকার হতে পারে এমন ধারণায় সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তারই ধারাবাহিকতায় ঘটনার দিন রাতেই বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে পত্রিকার সম্পাদক মো. আমিরুজ্জামান আমির ডিএমপির পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার (জিডি) নাম্বার- ৬৬৪।

পত্রিকার সম্পাদক মো: আমিরুজ্জামান বলেন, দীর্ঘ বছর ধরে দৈনিক খবরের আলো পত্রিকাটি সুনামের সাথে অন্যায় ও অপরাধীদের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে রাষ্ট্র ও জনগণের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও প্রচার করে আসছে। সত্য প্রচার করতে গিয়ে একাধিকবার মিথ্যা মামলা, হামলার শিকারও হয়েছি। তবুও হাল ছাড়িনি, ভবিষ্যতেও ছাড়বোনা। যতই ভয়ভীতি বা বাঁধা আসুক না কেনো সত্যে ও ন্যায়ের পক্ষে আমাদের লিখনি চলমান থাকবে ইনশাআল্লাহ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর

রাজধানীর পল্লবীতে দৈনিক খবরের আলোর সামনে সশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনা

আপডেট সময় : ০৯:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫