ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর সংবাদ সংগ্রহে গিয়ে বিটিভির সাংবাদিকের ওপর হামলা, কুপিয়ে গুরুতর জখম কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তারেক রহমান নির্বাচনে অংশ না নিয়ে বয়কটের ঘোষণা এক প্রার্থীর নিজ জন্মভূমিতেই ভোটাধিকার প্রয়োগ করলেন মির্জা ফখরুল উপদেষ্টা ফারুকী ও স্ত্রী তিশার সম্পদের বিস্তারিত হিসাব উদ্বোধন স্বপ্নপূরণে অভিভূত অবন্তি সিঁথি, বললেন—কল্পনাতেও ছিল না নির্বাচনে অনুপস্থিত আওয়ামী লীগ, কর্মী ও সমর্থকদের কদর এখন তুঙ্গে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেপ্তার হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

সিলেটে সফরে গিয়ে লালগালিচা দেখে ক্ষোভ প্রকাশ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তিনি সিলেটের এয়ারপোর্ট থানায় গেলে লালগালিচা বিছানো দেখেন তিনি। আর এটা দেখে তিনি বিরক্তি প্রকাশ করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লালগালিচা সরিয়ে নেওয়া নির্দেশ দেন।

সঙ্গে সঙ্গে সেটা সরিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশ কমিশনার রেজাউল করিমকে উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায়, ‘এগুলো রাখতে আমি না করেছি। তারপরও এগুলো কেন দিয়েছো? আমি বারবার বলে দিয়েছি এগুলো হবে না। প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ, মেইন কাজ করতে পারছো না।’

পরে বিমানবন্দর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আমি এসেছিলাম এই থানা পরিদর্শন করতে। আপনারা জানেন, পুলিশের থেকে আমাদের আশা অনেক কিন্তু তাদের থাকা-খাওয়ায় কিন্তু অনেক বড় সমস্যা।’

তিনি বলেন, ‘আপনারা শুধু তাদের (পুলিশ) থেকে চান, কিন্তু তাদের তো দিতেও হবে কিছু। আপনারা এই বিষয়ে কথা বলবেন। তিনি বলেন, অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন আরো হবে। যে যাই বলুক রোজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে না?’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর

লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫