ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

নারী-শিশু নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে হিলিতে বসুন্ধরা শুভসংঘের গণসচেতনতা

  • Meghla
  • আপডেট সময় : ০১:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

নারী ও শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের মতো খবর গণমাধ্যমে আসছে অহরহ। অনেক ক্ষেত্রে ভুক্তভোগী ও তার পরিবার নানা কারণে মুখ খোলেন না। সেসব ঘটনা অজানাই থেকে যায়। এই সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও মানসিক চিন্তার পরিবর্তন অতীব জরুরি।

নারী-শিশু নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে গণসচেতনতা বিষয়ক আলোচনা করেছে বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর (হিলি) উপজেলা শাখা। গত মঙ্গলবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার ডলি মেমোরিয়াল স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা নারী-শিশু নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক গণসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সকল স্তরে সমন্বিত উদ্যোগ জরুরি। এই অপরাধগুলো বেশিরভাগই মাদকসেবীদের দ্বারা সংগঠিত হয়। তাই মাদকের বিস্তার রোধেও স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, একটি সমাজ যত বেশি নারী ও শিশুবান্ধব, সে সমাজ তত বেশি উন্নত। নারীর প্রতি সহিংসতার পেছনের মূল কারণ হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি। নারীর ওপর নির্যাতন কমানোর জন্য প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। ভয়কে জয় করে নারীদেরও এগিয়ে আসতে হবে তাদের অধিকার ও মর্যাদা আদায়ে। শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত দেন বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর (হিলি) উপজেলা শাখার সহ-সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক মোছা. খাদিজা আক্তার জুই, নারী বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা আঞ্জু, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তনুসহ স্কুলের শিক্ষকবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

নারী-শিশু নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে হিলিতে বসুন্ধরা শুভসংঘের গণসচেতনতা

আপডেট সময় : ০১:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫