ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি ২৫০ বছরে পুরনো মাছের মেলা কালিগঞ্জ বিনিরাইলে মাছের মেলা বাঞ্ছারামপুরে ইউএনও’র অকাল প্রয়াণে শোকের ছায়া জুলাই সনদের প্রস্তাবনা উপেক্ষা, ৫ শতাংশ নারী প্রার্থীও দেয়নি দলগুলো এরফানের ফাঁসি কার্যকর হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে প্রাণ গেল ২২ জনের ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেবে বিএনপি, গণভোট নিয়ে জানালেন নজরুল ইসলাম খান ইরানে চলমান বিক্ষোভে প্রাণ গেল প্রায় দুই হাজার মানুষের পাসপোর্টের শক্তিতে সামান্য অগ্রগতি, উন্নতির পথে বাংলাদেশ

নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জন নিহত

  • Meghla
  • আপডেট সময় : ১১:৩৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

ডোমিনিকান রিপাবলিকে একটি নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে সান্তো ডোমিঙ্গোতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন বেসবল খেলোয়াড়ও আছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্দেজ জানিয়েছেন, অন্তত ১৫৫ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঘটনার সময় জেট সেট নামের নাইট ক্লাবটির ভেতরে প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন, যখন ছাদ ধসে পড়ে। ক্লাবটি সান্তো ডোমিঙ্গো শহরের একটি জনপ্রিয় স্থান। ছাদ ধসে পড়ার পর সেখানে একটি কনসার্ট চলছিল। যারা এখনো নিখোঁজ আছেন, তাদের উদ্ধারের জন্য অভিযান চলমান রয়েছে।

এ ঘটনায় আহতদের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রিয়জনদের খোঁজে তৎপর হন। উদ্ধারে অন্তত ২২টি ইনস্টিটিউটের কর্মীরা অংশগ্রহণ করছে।

নাইট ক্লাবটির ছাদ কীভাবে ধসে পড়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

ড্রোন থেকে তোলা একটি ভিডিওতে দেখা গেছে, ক্লাবটির ছাদের মাঝখানে একটি গর্ত তৈরি হয়েছে, যেখানে বেশিরভাগ লোক উপস্থিত ছিলেন। ভিডিওতে আরো দেখা যায়, এক সময় ব্যান্ডের পরিবেশন চলাকালীন ক্লাবের পেছনে কিছু একটি পড়ে যায়। এর কিছুক্ষণের মধ্যে ছাদের লাইটগুলো ধসে পড়ে, এবং মুহূর্তের মধ্যে পুরো ছাদটি ধসে পড়ে। ওই সময় মানুষের গোঙানি ও চিৎকার শোনা যায়। কিছু সেকেন্ড পর ভিডিওটি কালো হয়ে যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জন নিহত

আপডেট সময় : ১১:৩৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫