বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজ ছাত্রদল ।
সারা দেশের ন্যায় আজ (৮ এপ্রিল) মঙ্গলবার বেলা ১২ টার দিকে ঘিওর সরকারি কলেজের সামনে গাজায় গণহত্যা বন্ধ করার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করা হয় । ঘিওর সরকারি কলেজ ছাত্রদলের তরিকুল ইসলাম প্লাবন, এনামুল হক সাইম, সাজু সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন । এ সময় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সোহেল রানা, ইয়াসিন মীর, সায়েম মিয়া সমাবেশে অংশগ্রহণ করেন । প্রধান বক্তা হিসেবে ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো:মেহেদী হাসান সানী তার বক্তব্যে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের দাবি তুলে ধরেন ।
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ 



















