ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি ২৫০ বছরে পুরনো মাছের মেলা কালিগঞ্জ বিনিরাইলে মাছের মেলা বাঞ্ছারামপুরে ইউএনও’র অকাল প্রয়াণে শোকের ছায়া জুলাই সনদের প্রস্তাবনা উপেক্ষা, ৫ শতাংশ নারী প্রার্থীও দেয়নি দলগুলো এরফানের ফাঁসি কার্যকর হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে প্রাণ গেল ২২ জনের ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেবে বিএনপি, গণভোট নিয়ে জানালেন নজরুল ইসলাম খান ইরানে চলমান বিক্ষোভে প্রাণ গেল প্রায় দুই হাজার মানুষের

‘প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ’

  • Meghla
  • আপডেট সময় : ০৬:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৮ এপ্রিল) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার পদ্ধতি নির্ধারণ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনকালে এ কথা জানান তিনি।

এসময় চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। কর্মশালায় বিশেষজ্ঞ ও নির্বাচন কর্মকর্তাসহ অন্তত ৮০ জন অংশ নিচ্ছেন। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘প্রক্সি ভোটিং’ পদ্ধতির ওপর গুরুত্ব দিয়ে ইসি এক কর্মশালার আয়োজন করেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সরকারি ও বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থার বিশেষজ্ঞরা অংশ নেন।

সিইসি বলেন, প্রবাসী বাংলাদেশিদের অনেকেই দেখা করে তাদেরকে ভোট দেয়ার সুযোগ করে দিতে বলেছেন। তবে আমরা যেটা দেখলাম এটা খুব সহজ নয়। অনেক পর্যালোচনার পর আমরা তিনটি পদ্ধতি নিয়ে কাজ করছি। পোস্টাল ভোটিং, যেটি আমাদের এখন আছে। অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং নিয়েও আমরা কাজ করছি। অন্তর্বর্তী সরকারের মতো আমরাও (ইসি) আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি আমরা অগ্রাধিকার দিচ্ছি। সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রবাসীদের বাস্তবতা বিবেচনায় আমাদের সিদ্ধান্ত নিতে হবে। বিশেষজ্ঞদের আজকের কর্মশালা থেকে সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ হবে বলে আশা করি। যে পদ্ধতি আপনারা সাজেস্ট করবেন, সে অনুযায়ী আমরা উদ্যোগ নেব। এরপরই পদ্ধতি নিয়ে একটা আর্কিটেকচার দাঁড় করানো হবে।

পাইলটিংয়ের মাধ্যমে কোনো দেশে ভোটিং পদ্ধতি চালু করা হবে বলে জানান তিনি।

কর্মশালায় আগত বিশেষজ্ঞদের উদ্দেশে সিইসি বলেন, এ ওয়ার্কশপ থেকে একটি বা কোন কোন দেশে পাইলট প্রোগ্রাম করা যায় সেই পরামর্শ আপনারা দিন। প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে যে পদ্ধতিতেই আমরা এগোই না কেন, প্রথমে পাইলটিং করে স্বল্প পরিসরে করতে হবে, এরপর বড় পরিসরে যেতে হবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, পোস্টাল ও অনলাইন ভোটিং পদ্ধতি এখানে তেমন কার্যকর হবে না। প্রক্সি ভোটিং পদ্ধতিই উপযোগী।

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাল, অধ্যাপক মো. মামুন অর রশীদ এবং অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মনিরুল ইসলাম, অধ্যাপক এবিএম আলিম আল ইসলাম ও অধ্যাপক অনিন্দ্য ইকবাল; আর এমআইএসটি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান, ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুল করিম মজুমদার, সহযোগী অধ্যাপক লে. কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম ও সহযোগী অধ্যাপক লে. কর্নেল মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

এছাড়াও, কর্মশালায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক, ডাক ও টেলিযোগাযোগ, জন্ম নিবন্ধন, ইসির আইসিটি উইং, মাঠ কর্মকর্তা, ইএনডিপি, বেসিস ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের কারিগরি বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নিচ্ছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি

‘প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ’

আপডেট সময় : ০৬:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫