ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি ২৫০ বছরে পুরনো মাছের মেলা কালিগঞ্জ বিনিরাইলে মাছের মেলা বাঞ্ছারামপুরে ইউএনও’র অকাল প্রয়াণে শোকের ছায়া জুলাই সনদের প্রস্তাবনা উপেক্ষা, ৫ শতাংশ নারী প্রার্থীও দেয়নি দলগুলো এরফানের ফাঁসি কার্যকর হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে প্রাণ গেল ২২ জনের ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেবে বিএনপি, গণভোট নিয়ে জানালেন নজরুল ইসলাম খান ইরানে চলমান বিক্ষোভে প্রাণ গেল প্রায় দুই হাজার মানুষের পাসপোর্টের শক্তিতে সামান্য অগ্রগতি, উন্নতির পথে বাংলাদেশ

ঘুষ বাণিজ্য: মাদারীপুরে প্রাথমিক শিক্ষা অফিসে দুদকের অভিযান

  • Meghla
  • আপডেট সময় : ০৪:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

মাদারীপুরে ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য নির্মিত উপানুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী ক্রয়ের অর্থের লাখ লাখ টাকা আত্মসাত ও সহকারী শিক্ষকদের পদায়নে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে শহরের শকুনি লেকেরপাড়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই অভিযান চালানো হয়।

দুর্নীতি দমন কমিশন মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, সম্প্রতি জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ হয়। এরপর ওই শিক্ষকদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হয়। পদায়ন করতে শিক্ষকদের কাছে থেকে ঘুষ গ্রহণ করেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান। একই কর্মকর্তার বিরুদ্ধে ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য নির্মিত উপানুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী ক্রয়ের অর্থের লাখ লাখ টাকা আত্মসাতেরও অভিযোগ ওঠে।

দুদকের প্রধান কার্যালয়ের অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান চালায় মাদারীপুর দুদকের ৭ সদস্যের একটি। যাচাইবাছাই করা হয় প্রয়োজনীয় কাগজপত্র। তদন্ত শেষে রিপোর্ট প্রধান কার্যালয়ে পাঠানোসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান দুদকের এই কর্মকর্তা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

ঘুষ বাণিজ্য: মাদারীপুরে প্রাথমিক শিক্ষা অফিসে দুদকের অভিযান

আপডেট সময় : ০৪:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫