ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

  • Meghla
  • আপডেট সময় : ১২:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো. তৈয়ব নামে এক যুবকের পা বিছিন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে জারুলিয়া ছড়ি বিওপি’র সীমান্তবর্তী ৪৬-৪৭ নং পিলারে শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি- নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকায় ছাবের আহসদ এর ছেলে মো. তৈয়ব (৩৫)।

স্থানীয়রা জানান, বাংলাদেশের পণ্য পাচারের জন্য তৈয়ব মিয়ানমার সীমান্তের ওপারে যান। ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্যের নিয়ে এপারে ফিরে আসার সময় জারুলিয়া ছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ ৪৬ -৪৭ সীমান্ত পিলারে শূন্য লাইন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মরি পুতে রাখা স্থলমাইনে বিস্ফোরণ হয়। এসময় তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসরুল হক বলেন, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে বলে খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

আপডেট সময় : ১২:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫