ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি ২৫০ বছরে পুরনো মাছের মেলা কালিগঞ্জ বিনিরাইলে মাছের মেলা বাঞ্ছারামপুরে ইউএনও’র অকাল প্রয়াণে শোকের ছায়া জুলাই সনদের প্রস্তাবনা উপেক্ষা, ৫ শতাংশ নারী প্রার্থীও দেয়নি দলগুলো এরফানের ফাঁসি কার্যকর হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে প্রাণ গেল ২২ জনের ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেবে বিএনপি, গণভোট নিয়ে জানালেন নজরুল ইসলাম খান ইরানে চলমান বিক্ষোভে প্রাণ গেল প্রায় দুই হাজার মানুষের পাসপোর্টের শক্তিতে সামান্য অগ্রগতি, উন্নতির পথে বাংলাদেশ

দীর্ঘ ছুটি শেষে প্রাথমিকে ক্লাস শুরু, মাধ্যমিক খুলবে বুধবার

  • Meghla
  • আপডেট সময় : ১১:৫১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসায় আজ থেকে ক্লাস শুরু হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আগামীকাল বুধবার (৯ এপ্রিল) থেকে শুরু হবে পাঠদান।

শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত শিক্ষাপঞ্জি ও সংশ্লিষ্ট অধিদফতরগুলোর তথ্য অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছুটি শেষে ক্লাস শুরুর নোটিশ প্রকাশ করেছে।

ছুটির সূচনা হয়েছিল ২৬ ফেব্রুয়ারি ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষে। এরপর রমজান, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শবেকদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে একের পর এক ছুটিতে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।

প্রাথমিক বিদ্যালয়গুলো সোমবার (৭ এপ্রিল) খোলার কথা থাকলেও, ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে সেদিন ক্লাস হয়নি। ফলে আজ (মঙ্গলবার) থেকে পূর্ণাঙ্গভাবে ক্লাস শুরু হয়েছে।

অন্যদিকে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাও প্রায় একই সময় থেকে ছুটিতে ছিল। কার্যত ২৭ ফেব্রুয়ারি থেকে ছুটি শুরু হয়, কারণ ২৮ ও ১ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি। এ পর্যায়ের ছুটির মেয়াদও প্রায় ৪০ দিন।

মাদরাসাগুলোতে ছুটি শুরু হয়েছিল ২৫ ফেব্রুয়ারি থেকে। ঈদ ও অন্যান্য ধর্মীয় দিবস মিলিয়ে টানা ৪২ দিনের ছুটি শেষে সেগুলোতেও আজ থেকেই ক্লাস শুরু হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

দীর্ঘ ছুটি শেষে প্রাথমিকে ক্লাস শুরু, মাধ্যমিক খুলবে বুধবার

আপডেট সময় : ১১:৫১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫