ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

যশোরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ জনতার ঢল

যশোরে ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।
৭ এপ্রিল সোমবার বিকেলে শহরের জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক নুর-ই আলা নুর মামুন, শহর জামায়াতের আমীর অধ্যাপক শামসুজ্জামান, নায়েবে আমীর মাস্টার ইসমাইল হোসেন ও ইসলামী ছাত্রশিবিরের শহর শাখা সভাপতি আহম্মেদ ইব্রাহিম শামীম।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মাইকপট্ট্রি, চিত্রামোড়, আরএন রোড হয়ে মণিহার সিনেমা হল চত্বরে গিয়ে বিশাল মিছিলটি শেষ হয়। কয়েক হাজার নেতা কর্মী মিছিলে অংশ গ্রহণ করে গগন হত্যা বিদারী স্লোগান গান তোলেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে ৫০ হাজার মানুষ হত্যা করে চরম বর্বরতার পরিচয় দিয়েছে ইসরাইলী বাহিনী। সেখানে নিরীহ নারী, শিশু এবং বৃদ্ধদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে।
জাতিসংঘ এবং ওআইসির সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, এসব সংগঠন যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করতো তাহলে ইসরাইল ফিলিস্তিনিদের ওপর তাদের সন্ত্রাসী তৎপরতা চালাতে পারতো না। ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র এবং সে দেশের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে বিশ্বের বড় ঘাতক এবং সন্ত্রাসী উল্লেখ করে গাজায় গণহত্যার ঘটনায় ধিক্কার জানান নেতৃবৃন্দ।
জামায়াত নেতৃবৃন্দ আরও বলেন, মুসলিম উম্মাহকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসী ইসরাইলী জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তাদের সকল সন্ত্রাসী কর্মকান্ড থেকে নিবৃত করতে হবে। সমাবেশ থেকে ইসরাইলী সমস্ত পন্য বয়কটের আহবান জানানো হয়।
এদিকে একই ইস্যুতে জজকোর্ট মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যশোর প্রেসক্লাবের সামনে প্যালেস্টাইন সংহতি কমিটি এবং আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) যশোর পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

যশোরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ জনতার ঢল

আপডেট সময় : ০৮:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫