ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ফেনীতে বিক্ষোভ

  • Meghla
  • আপডেট সময় : ০৬:৩২:১০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় পাশবিক হামলা ও নিরীহ গাজাবাসীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ রবিবার সকালে জেলা স্বেচ্ছাসেবক পরিবারের ব্যানারে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিলটি করা হয়।

মিছিল থেকে ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো’, ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’-সহ নানা স্লোগান দেওয়া হয়। একইসঙ্গে মিছিল থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিন নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। ইহুদিবাদীরা গাজায় যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তা সকল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

এছাড়া, জাতিসংঘকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, যতদ্রুত সম্ভব ফিলিস্তিনে ও গাজায় মুসলমানদের ওপর হামলা ও গণহত্যা বন্ধ করুন।

বক্তরা আরও বলেন, মুসলমানদের প্রতি নির্যাতন-নিপীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত আমদের আন্দোলন অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ফেনীতে বিক্ষোভ

আপডেট সময় : ০৬:৩২:১০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫