ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি ২৫০ বছরে পুরনো মাছের মেলা কালিগঞ্জ বিনিরাইলে মাছের মেলা বাঞ্ছারামপুরে ইউএনও’র অকাল প্রয়াণে শোকের ছায়া জুলাই সনদের প্রস্তাবনা উপেক্ষা, ৫ শতাংশ নারী প্রার্থীও দেয়নি দলগুলো এরফানের ফাঁসি কার্যকর হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে প্রাণ গেল ২২ জনের ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেবে বিএনপি, গণভোট নিয়ে জানালেন নজরুল ইসলাম খান ইরানে চলমান বিক্ষোভে প্রাণ গেল প্রায় দুই হাজার মানুষের পাসপোর্টের শক্তিতে সামান্য অগ্রগতি, উন্নতির পথে বাংলাদেশ

বিয়েবাড়িতে পার্টি স্প্রে দেওয়া নিয়ে দুইপক্ষের মারামারি, ভাঙলো বিয়ে

  • Meghla
  • আপডেট সময় : ০১:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

বিয়ে উপলক্ষে কনের বাড়িতে সব প্রস্তুতি সম্পন্ন ছিলো। আত্মীয়, স্বজনসহ প্রতিবেশিরাও উপস্থিত ছিলেন। কনে পক্ষের খাওয়া- দাওয়া চলছিলো। উপহার সামগ্রী তুলে দিচ্ছিলো আমন্ত্রিতরা। বরসহ বরযাত্রী বরণের প্রস্তুতি চলছিলো। একপর্যায়ে বরসহ ১২০ জন বরযাত্রী আসলেন। গেটে তাদের বরণ করতে গিয়ে ঘটে বিপত্তি।

কনেপক্ষ পার্টি স্প্রে ছিটিয়ে  বরপক্ষকে বরণ করছিলো। মাত্রাতিরিক্ত পার্টি স্প্রে দেওয়ার অভিযোগ করে বরযাত্রীরা। শুরু হয় দুইপক্ষের তর্ক-বিতর্ক। একপর্যায়ে হাতাহাতি থেকে মারামারি শুরু হয়। লণ্ডভণ্ড হয়ে যায় পুরো অনুষ্ঠান। বর বিয়ে না করেই সবাইকে নিয়ে বাড়ি ফিরে যায়। আনন্দের অনুষ্ঠান মুহূর্তে পরিণত হয় বিষাদে। ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পুটিয়া গ্রামে।

কনের বাবা সাফেদ আলী মাতুব্বর বলেন, কয়েক মাস আগে আমার মেয়ের বিয়ে ঠিক করি সদরপুর উপজেলার চরব্রাহ্মন্দী গ্রামের তৈয়ব মোল্লার ছেলে প্রবাসী নাইম মোল্লার সাথে। ওই সময় মোবাইলে কাবিন হয়। গত শুক্রবার (৫ এপ্রিল) বিয়ের অনুষ্ঠান ছিলো। শুক্রবার বিকাল ৪ টার দিকে স্প্রে ছিটানো নিয়ে ভুল বোঝাবুঝি থেকে ঝামেলা হলো।

তিনি আরও জানান, বরপক্ষ বিয়ের গেট, আসবাবপত্র ও খাবার দাবার তছনছ ও লণ্ডভণ্ড করে যায়। তাদের হাতে পায়ে ধরি যাতে বিয়েটা হয়। কিন্তু বরপক্ষ না খেয়ে সবকিছু নষ্ট করে চলে যায়। এমনকি আত্মীয়, স্বজন ও প্রতিবেশিদের দেওয়া উপহারের দুই লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়। আর এ ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হচ্ছে না।

কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজেদুল হক বলেন, খুবই দুঃখজনক ঘটনা। মেয়েটির বড় ক্ষতি হয়ে গেল। তার জীবন নষ্ট হয়ে গেল। বরপক্ষ ভাঙচুর ও লুটপাট চালালো। উপহারের টাকা পর্যন্ত নিয়ে গেল। খাবার না খেয়ে নষ্ট করে গেল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

বিয়েবাড়িতে পার্টি স্প্রে দেওয়া নিয়ে দুইপক্ষের মারামারি, ভাঙলো বিয়ে

আপডেট সময় : ০১:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫