ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

টেকনাফে গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকালে একজন গ্রেফতার

  • Meghla
  • আপডেট সময় : ১২:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

গোয়েন্দা সংস্থার লোক পরিচয়ে চায়ের দোকানদার থেকে চাঁদা আদায়কালে হারুনুর রশিদ নামে একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। টেকনাফ থানার অফিসার ইনচার্জ  মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয় টি নিশ্চিত করেছেন।

রবিবার (৬ এপ্রিল) সকালে জানান, হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তেচ্ছিব্রীজ এলাকায় মৃত জালাল আহমদের পুত্র হেলাল উদ্দিনের চায়ের দোকানে গিয়ে নিজেকে গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগে জরিমানা করা হয়েছে বলে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা লেনদেনকালে পাশে থাকা গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করেন। প্রতারক হারুন কোনও সদুত্তর দিতে না পারায় তাকে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তার কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি মাউথ স্পিকার, একটি ফোন ও একটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই মো. মাজাহারুল ইসলাম জানান, শনিবার বিকালে অস্থায়ী সেনা ক্যাম্প থেকে ফোন দেয়া হলে সঙ্গীয় ফোর্স নিয়ে হারুনুর রশিদ নামে ওই প্রতারককে নিয়ে এসে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। সে কক্সবাজার শহরের স্টেডিয়াম পাড়ার শফিউল আলমের পুত্র।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

টেকনাফে গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকালে একজন গ্রেফতার

আপডেট সময় : ১২:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫