ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি : ড. ইউনূসকে বলেন মোদি

  • Meghla
  • আপডেট সময় : ১১:৪৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার (শেখ হাসিনার) অসম্মানজনক আচরণ দেখেছি। কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি।’

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে ড. ইউনূসকে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকের বিষয় নিয়ে আজ শনিবার ফেসবুক দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

প্রেসসচিব জানান, ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। (বৈঠকে) অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসা করেন নরেন্দ্র মোদি। বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকাকালীন শেখ হাসিনার আপনার (ড. ইউনূস) প্রতি অসম্মানজনক আচরণ করতে দেখেছি আমরা। কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি।’

সেই সঙ্গে তিনি জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উত্থাপনের সময়ও ইতিবাচক ছিলেন মোদি। তাই তিনি বিশ্বাস করেন, হাসিনার বিচার দেখতে পাবেন এই বাংলার মাটিতেই।

শফিকুল আলম ফেসবুকে লেখেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি অধ্যাপক ইউনূস উত্থাপন করলে তখন ভারতের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা নিশ্চিত যে, হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখব।

তিনি জানান, বৈঠকে এটা বেশ স্পষ্ট ছিল যে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিকনির্দেশনা তৈরি করতে চায় ভারত। নরেন্দ্র মোদি বৈঠকে অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়।

অধ্যাপক ইউনূসও সম্প্রতি বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে ‘সর্বোত্তম সম্পর্ক’ চাই। তবে তা ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে হতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি : ড. ইউনূসকে বলেন মোদি

আপডেট সময় : ১১:৪৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫