এই বিষয়ে শনিবার সকালে কানাডার ভারতীয় দূতাবাস জানিয়েছে, অটোয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিকের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।
ঘটনা প্রসঙ্গে কানাডীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, ক্ল্যারেন্স-রকল্যান্ডে একজন নিহত হয়েছেন এবং এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ওন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার কিছু আগে অটোয়া শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে লালন্ডে স্ট্রিটের কাছে এ ঘটনা ঘটে।
সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর কারণ বা হেফাজতে থাকা ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কিনা তা পুলিশ এখনো প্রকাশ করেনি।
Meghla 

























