ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি ২৫০ বছরে পুরনো মাছের মেলা কালিগঞ্জ বিনিরাইলে মাছের মেলা বাঞ্ছারামপুরে ইউএনও’র অকাল প্রয়াণে শোকের ছায়া জুলাই সনদের প্রস্তাবনা উপেক্ষা, ৫ শতাংশ নারী প্রার্থীও দেয়নি দলগুলো এরফানের ফাঁসি কার্যকর হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে প্রাণ গেল ২২ জনের ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেবে বিএনপি, গণভোট নিয়ে জানালেন নজরুল ইসলাম খান ইরানে চলমান বিক্ষোভে প্রাণ গেল প্রায় দুই হাজার মানুষের পাসপোর্টের শক্তিতে সামান্য অগ্রগতি, উন্নতির পথে বাংলাদেশ

দুমকীতে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

  • Meghla
  • আপডেট সময় : ১১:০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর দুমকীতে মাইক্রোবাসের ধাক্কায় আছিয়া বেগম (৫৮) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন কৃষি গবেষণা ইনস্টিটিউটসংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া লেবুখালী ইউনিয়নের হারুন হাওলাদারের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ছয় বছরের নাতিকে সঙ্গে নিয়ে ওষুধ কিনতে যাচ্ছিলেন ওই বৃদ্ধা।

রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে তার সঙ্গে থাকা শিশুটি অক্ষত রয়েছে। ঘাতক মাইক্রোবাসটি এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। 

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, লেবুখালী ও পটুয়াখালী সেতুর সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক মাইক্রোবাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।

যত দ্রুত সম্ভব অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

দুমকীতে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

আপডেট সময় : ১১:০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫