ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি ২৫০ বছরে পুরনো মাছের মেলা কালিগঞ্জ বিনিরাইলে মাছের মেলা বাঞ্ছারামপুরে ইউএনও’র অকাল প্রয়াণে শোকের ছায়া জুলাই সনদের প্রস্তাবনা উপেক্ষা, ৫ শতাংশ নারী প্রার্থীও দেয়নি দলগুলো এরফানের ফাঁসি কার্যকর হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে প্রাণ গেল ২২ জনের ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেবে বিএনপি, গণভোট নিয়ে জানালেন নজরুল ইসলাম খান ইরানে চলমান বিক্ষোভে প্রাণ গেল প্রায় দুই হাজার মানুষের পাসপোর্টের শক্তিতে সামান্য অগ্রগতি, উন্নতির পথে বাংলাদেশ

নোয়াখালীতে জমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

  • Meghla
  • আপডেট সময় : ০১:৫৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

নোয়াখালীর কবিরহাটে ছয় বছর বয়সী জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এদিকে মেডিকেল পরীক্ষার জন্য দুই বোনকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। এর আগে, গতকাল বুধবার নারীও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতিত শিশুদের মা বাদী হয়ে কবিরহাট থানায় এ মামলা দায়ের করেন এবং ভিকটিং শিশুকে মেডিকেলে পাঠানো হয়।

অভিযুক্ত মো. ফরিদ (১৬) উপজেলার ধানশালিক ইউনিয়নের মো. দিদার মিয়ার ছেলে।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৩ মার্চ থেকে ভুক্তভোগী শিশুর মা তার ছোট মেয়ের শারীরিক অবনতি লক্ষ্য করে। ২৫ মার্চ দুই বোন তাদের ঘরের পাশে রাস্তার উপর নিজেদের ট্রাক্টর নিয়ে খেলাধুলা করছিল। ভিকটিমদের বাবা ঘরে বিশ্রাম নিচ্ছেন, মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেখান থেকে ফরিদ তাদের বড় মেয়েকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টিনশেট ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে তার ছোট বোন মাকে গিয়ে বিষয়টি জানায়। তাৎক্ষণিক তার মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর শিশুর মা তার ছোট মেয়ের শারীরিক অবণতি কারণ জানতে চাইলে সে জানায় গত ২৩ মার্চ বিকেলে তার সাথেও একই কাজ করেছে ফরিদ।

কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া আরও জানান, গত ৩০ মার্চ আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে। এবং ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

নোয়াখালীতে জমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০১:৫৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫