ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি ২৫০ বছরে পুরনো মাছের মেলা কালিগঞ্জ বিনিরাইলে মাছের মেলা বাঞ্ছারামপুরে ইউএনও’র অকাল প্রয়াণে শোকের ছায়া জুলাই সনদের প্রস্তাবনা উপেক্ষা, ৫ শতাংশ নারী প্রার্থীও দেয়নি দলগুলো এরফানের ফাঁসি কার্যকর হলে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ট্রাম্পের শারীরিক অসুস্থতায় শুটিং বাতিল করলেন শবনম ফারিয়া থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে প্রাণ গেল ২২ জনের ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দেবে বিএনপি, গণভোট নিয়ে জানালেন নজরুল ইসলাম খান ইরানে চলমান বিক্ষোভে প্রাণ গেল প্রায় দুই হাজার মানুষের

  • Meghla
  • আপডেট সময় : ০১:২২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচরে সাইদ মোল্লা (৬০) নামে এক ভ্যানচালককে হত্যার পর তার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাই করে পালানোর সময় ভ্যানসহ ছিনতাইকারী চক্রের একজনকে আটক করেছে এলাকাবাসী।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের তালতলা বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক একই উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের হামেদ মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী বেশে ভ্যানে উঠে ছিনতাইচক্রের সদস্যরা। এরপর রাত সাড়ে ১০টার দিকে ভ্যান কাঠালবাড়ীর তালতলা এলাকায় এসে প্রথমে ভ্যানচালক সাইদ বেপারীকে কুপিয়ে হত্যা করে। পরে ভ্যান নিয়ে সটকে পরে। এদিকে চক্রটি ভ্যান নিয়ে কাঠালবাড়ী এলাকা অতিক্রম করার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদের গতিরোধ করে। এসময় চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করে এলাকাবাসী অন্য সদস্যরা পালিয়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহের সুরতহাল করে মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়। চক্রের একজনকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি

আপডেট সময় : ০১:২২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫