ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাসেল মাতুব্বর (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টার দিকে গোয়ালন্দ-তারাইল আঞ্চলিক সড়কে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাসেল মাতুব্বর সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার মোস্তাক মাতুব্বরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাসেল মাতুব্বর মোটরসাইকেল নিয়ে চন্দ্রপাড়া থেকে পুলিয়া বাজারের দিয়ে যাচ্ছিল। এ সময় পথিমধ্যে কোষাভাঙ্গা এলাকায় মোটরসাইকেলর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত লেগে রাসেল গুরুতর আহত হয়। আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব খোকন বলেন, নিহত রাসেল নিজের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে মৃত্যূবরণ করেন। এ বিষয়ে কোন মামলা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আপডেট সময় : ১০:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫