ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সেন্টমার্টিন সৈকতে হাত পা বাধা অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে হাত-পা বাধা ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত সংলগ্ন সাগর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার আনুমানিক বয়স ৩৫ বছর বলে জানান তিনি।

গিয়াস উদ্দিন বলেন, সকালে জোয়ারের সময় সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত এলাকা সংলগ্ন সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পিছন দিকে হাত-পা বাধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে। নিহতের পরনে ছিল জিন্স প্যান্ট ও ফুলহাতা শীতের সোয়েটার। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কয়েকটি ছিদ্র রয়েছে। লাশটি ফুলে ফেঁপে পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং শরীরের চামড়া খসে গেছে।

ওসি বলেন, “ কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ নিশ্চিত নয়। পুলিশ ধারণা করছে, অন্তত ৪/৫ দিন আগে তাকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে। “

ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান, গিয়াস উদ্দিন।

তিনি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সেন্টমার্টিন সৈকতে হাত পা বাধা অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ

আপডেট সময় : ১১:০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪