ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

হামলার মধ্যেই গাজায় আনন্দ উদযাপন, ঘরে ফেরার আশা

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৫:৪৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ফিলিস্তিনের গাজা ও ইসরায়েলে জিম্মিদের পরিবারগুলোর মধ্যে আনন্দের জোয়ার বইছে। গাজায় এখনো কোথাও কোথাও ইসরায়েলি হামলা অব্যাহত থাকলেও যুদ্ধবিরতির খবরেই মানুষ নেমে এসেছে রাস্তায়।

বৃহস্পতিবার গাজার তরুণ-তরুণীরা ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাস্তায় নেচে, স্লোগান দিয়ে উদযাপন করেছে এই মাহেন্দ্রক্ষণকে। টানা দুই বছর ধরে চলা ইসরায়েলি বোমা হামলায় গাজার ২০ লাখেরও বেশি মানুষের প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন।

দক্ষিণ গাজার শহর খান ইউনিসের বাসিন্দা আব্দুল মজিদ আব্দ রাব্বো রয়টার্সকে বলেন, “এই যুদ্ধবিরতি ও রক্তপাত বন্ধের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। শুধু আমি না, পুরো গাজা খুশি। আরব বিশ্বসহ যারা আমাদের পা

ইসরায়েলের তেল আবিবে ‘জিম্মি চত্বর’-এও ছিল আনন্দের উৎসব। গাজায় হামাসের হাতে বন্দি এক জিম্মির মা আইনভ জাঙ্গাউকার বলেন, “আমি দম নিতে পারছি না, কী অনুভব করছি তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এটা অপরিসীম আনন্দ।”

নিজের ছেলের প্রসঙ্গে তিনি আরও বলেন, “ওকে দেখলে আমি শুধু জড়িয়ে ধরবো, চুমু খাবো, আর বলবো— আমি তোমাকে ভালোবাসি। তার চোখে আমার চোখ ডুবে যাবে— এটাই আমার স্বস্তি।”

শে

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে নেওয়া গাজায় শান্তি পরিকল্পনার প্রথম ধাপের অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে এই সমঝোতা হয়। এতে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়িত হলে গাজায় দুই বছর ধরে চলা প্রাণঘাতী যুদ্ধের অবসান ঘটতে পারে বলে আশা করা হচ্ছে।

রয়টার্সের প্রশ্নে সাবেক ইসরায়েলি জিম্মি ওমের শেমটোভ সংক্ষেপে বলেন, “এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।”

গাজায় তরুণদের একজন তার বন্ধুর কাঁধে উঠে ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে আনন্দ করছিল। কেউ হাসছিল, কেউ কাঁদছিল, কিন্তু সবাই আশা করছিল— এই চুক্তি যুদ্ধের ইতি টানবে এবং তারা আবার ঘরে ফিরতে পারবে।

বাস্তুচ্যুত ব্যবসায়ী তামের আল-বুরারি রয়টার্সকে বলেন, “আমি হাসি আর কান্না থামাতে পারছি না। আমরা বেঁচে আছি, এটা বিশ্বাস করা কঠিন। আমাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেলেও আমি ফিরে যেতে চাই। বোমার ভয় ছাড়া ঘুমাতে চাই, আবার নতুন করে জীবন শুরু করতে চাই।”

তবে হামাস প্রশাসন জনগণকে সতর্ক করেছে, চুক্তির বিস্তারিত প্রকাশ না হওয়া পর্যন্ত যেন কেউ নিজ নিজ এলাকায় ফিরে না যায়। ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন অঞ্চল থেকেও দূরে থাকতে বলা হয়েছে।

ছিইসরায়েলি সেনাবাহিনীও একই সতর্কতা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) তারা জানিয়েছে, “গাজার উত্তরাঞ্চলের অনেক এলাকা এখনো বিপজ্জনক যুদ্ধক্ষেত্র। সেখানে ফেরা নিরাপদ নয়।”লেন, সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানাই।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

হামলার মধ্যেই গাজায় আনন্দ উদযাপন, ঘরে ফেরার আশা

আপডেট সময় : ০৫:৪৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫