ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে দু’পক্ষের মারামারি

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০১:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক ছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবিউল হাসান আহত হন। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ঘটনার সঙ্গে জড়িতরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজ (বুধবার) দুপুরে প্রক্টর অফিসে ডাকা হয়েছে। তাদের কাছ থেকে বিস্তারিত শুনে সিদ্ধান্ত নেওয়া হবে।

অভিযোগ রয়েছে, বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় বগুড়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল শোভন সমাজতত্ত্ব বিভাগের এক ছাত্রীকে এক মাস ধরে উত্যক্ত করছেন। মঙ্গলবার রাতেও এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী বিষয়টি তার বন্ধু সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আরাফাতকে জানান।

পরে আরাফাত অভিযুক্ত শাকিলের সঙ্গে কথা বলতে গেলে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে রবিউল হাসান শান্ত নামে এক শিক্ষার্থী আহত হন। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সমাজতত্ত্ব বিভাগের ওই ছাত্রী বলেন, ‘শাকিল এক মাস ধরে আমাকে ফোনে বিরক্ত করত, পিছে পিছে ঘুরত। বারবার নিষেধ করার পরও তিনি থামেননি। সিনিয়র হওয়ায় আমি বিষয়টি কাউকে জানাইনি। মঙ্গলবার রাতে আবার উত্যক্ত করলে আমার বন্ধুদের জানাই।’

শাহরিয়ার আরাফাত বলেন, ‘বিষয়টি জানতে শাকিলকে ফোন দিলে তিনি তিনটি মোটরসাইকেলে লোকজন নিয়ে আসেন। এরপর আমাকে মারধর করেন। উপস্থিত শিক্ষার্থীরা এসে আমাকে উদ্ধার করেন।’

অন্যদিকে আহত শিক্ষার্থী রবিউল হাসান শান্ত দাবি করেন, ‘আমি বিষয়টি মীমাংসার চেষ্টা করছিলাম। কিন্তু উল্টো তারা আমাকে মারধর করে।’

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ছাত্রীকে উত্যক্ত করা নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রক্টরিয়াল বডি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ তাদের বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযুক্ত শাকিল শোভনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে দু’পক্ষের মারামারি

আপডেট সময় : ০১:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫