ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

ভিসা জটিলতায় সৌম্যর আমিরাত যাওয়া নিয়ে দুশ্চিন্তা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

এশিয়া কাপ চলাকালেই বাঁ পাঁজরের পেশিতে টান নিয়ে ছিটকে গেছেন লিটন দাস। ভারত ও পাাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি তিনি। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজেও নেই লিটন। চোট পরিচর্যা করতে দেশে ফিরছেন ডানহাতি ব্যাটার। লিটনের জায়গায় দলে নেওয়া হয়েছে টপঅর্ডার ব্যাটার সৌম্য সরকারকে। 

কিন্তু ভিসা জটিলতায় সৌম্যর সংযুক্ত আরব আমিরাতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিরিজের প্রথম ম্যাচের আগে ক্যাম্পে যোগ দিতে পারবেন কিনা তা নিয়েও আছে প্রশ্ন। 

এ মুহূর্তে বাংলাদেশিদের জন্য আরব আমিরাতে ভিসা জটিলতা রয়েছে। বিসিবির জাতীয় নির্বাচক প্যানেলের বিষয়টি জানা থাকলেও আগে থেকে লিটনের বিকল্প বেছে নেয়নি। বিসিবিও ভিসা প্রক্রিয়া এগিয়ে রাখেনি। দল ঘোষণার পর সৌম্যর ভিসা পেতে তিন দিন লেগে যেতে পারে। ম্যাচের অন্তত আগের দিন বাঁ হাতি ব্যাটার আমিরাত যেতে পারবেন কিনা নিশ্চিত নয়।

আগামী ২, ৩ ও ৫ অক্টোবর শারজাহতে হবে টি২০ সিরিজটি। এই সিরিজ দিয়ে জাতীয় দলে আবার প্রত্যাবর্তন হচ্ছে সৌম্যর। দেশে বিদেশে ভালো খেললেও দলে জায়গা পাচ্ছিলেন না তিনি। আলোচনা আছে, এবারও সৌম্য প্রধান নির্বাচকের প্রথম পছন্দ ছিলেন না। এনসিএল টি২০তে প্রথম ম্যাচে ৬৩ ও দ্বিতীয় ম্যাচে ৪৫ রান করায় দলে ঢুকেছেন। শারজাহ যাওয়ার আগে এনসিএলে আরও একটি ম্যাচ খেলতে পারেন তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

ভিসা জটিলতায় সৌম্যর আমিরাত যাওয়া নিয়ে দুশ্চিন্তা

আপডেট সময় : ০৫:০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫