ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

অবুঝ প্রাণের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ নিয়ামতপুর

অপহরণ নাকি দুর্ঘটনা—প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারদিকে। নওগাঁয় নিখোঁজের টানা ৫০ ঘণ্টা পর বাড়ির পাশের জলাশয় থেকে উদ্ধার হলো এক শিশুর নিথর দেহ। রবিবার সকালে স্থানীয়দের চোখে পড়তেই শুরু হয় কান্নার রোল, মুহ্যমান হয়ে পড়ে গোটা গ্রাম।

নিখোঁজ থেকে লাশ—হতাশার শেষ প্রহর,পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সবাই খুঁজেছেন সর্বত্র। কোথাও কোনো খোঁজ মেলেনি। শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করেও ফেরেনি সন্তান। অবশেষে রবিবার সকালে জলাশয়ে ভেসে ওঠা মরদেহ যখন উদ্ধার হয়—পরিবারের বুকভরা আশা তখন ভেঙে চুরমার হয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই সত্য উদঘাটন হবে।”

শিশুর মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি, শোকে স্তব্ধ হয়ে গেছে গ্রাম। স্বজনদের বুকফাটা কান্না আর প্রতিবেশীদের হাহাকার ছড়িয়ে পড়েছে চারদিকে। গ্রামের মানুষের প্রশ্ন—কীভাবে এমন নিষ্পাপ প্রাণ ঝরে গেল? এ মৃত্যু কি কেবল দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য?

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

অবুঝ প্রাণের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ নিয়ামতপুর

আপডেট সময় : ০৮:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫