ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

আইসক্রিমে মানুষের হাতের আঙুল!

আইসক্রিমে মানুষের হাতের আঙুল!

আইসক্রিম খেতে কমবেশি সবাই পছন্দ করে। অনলাইনের যুগে আর দোকানে যেতে হয় না। একজন অনলাইনে একটি আইসক্রিম অর্ডার করেন। সময়মতো চলেও আসে।

কিন্তু তৃপ্তি ভরে খেতে গিয়েই বিপত্তিতে পড়েন তিনি। একটু খাওয়ার পর দেখেন আইসক্রিমের ভেতরে মানুষের হাতের কাটা আঙুল। ঘটনাটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ের। এ ঘটনায় আইসক্রিম কম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

মুম্বাইয়ের শহরতলি মালাডে ইয়াম্মো আইসক্রিম থেকে কোন আইসক্রিম অর্ডার করেছিলেন ডা. সেরাও। আইসক্রিমে হাতের আঙুল পাওয়ার পর থানায় মামলা করেন তিনি।

 এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এফআইআর দায়ের করে আঙুলের টুকরাটি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। শুধু তা-ই নয়, যে জায়গায় আইসক্রিম তৈরি হয়েছিল সেই জায়গাতেও তল্লাশি চালানো হবে। 

তবে এ ঘটনার পর আইসক্রিম প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঠিক কী করে আইসক্রিমের মধ্যে আঙুল এলো, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

এদিকে এই আইসক্রিম উৎপাদনকারী ওয়াকো ফুড কম্পনি লিমিটেড জানিয়েছে, তারা তৃতীয় পক্ষের কাছে আইসক্রিম উৎপাদন বন্ধ করে দিয়েছে।

এ ছাড়া সব দোকান থেকে আইসক্রিমের স্টক প্রত্যাহার করা হয়েছে। 

কম্পানির একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা এ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি। আমরা এই তৃতীয় পক্ষের কারখানায় আইসক্রিম উৎপাদন বন্ধ করে দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘আমরা একটি আইন মেনে চলা কম্পানি। কর্তৃপক্ষকে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে সম্পূর্ণ সহযোগিতা ও সমর্থন করব।’

ভারতের সরকারি সূত্র জানিয়েছে, রাজ্য খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এফডিএ) বিষয়টি আমলে নিয়েছে। যদিও এ বিষয়ে কথা বলতে অস্বীকার করেছেন কর্মকর্তারা। ডা. সেরাও স্থানীয় সংবাদকর্মীদের বলেছেন, টুকরাটি যে মানবদেহের, তিনি তা নিশ্চিত করেছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

আইসক্রিমে মানুষের হাতের আঙুল!

আপডেট সময় : ০২:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪