ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

চরফ্যাশনে দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা

ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বেলা ১১ টায় দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে নবগঠিত এডহক কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এডহক কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী ও চরফ্যাশন আদালতের এডিশনাল জিপি মো.ছিদ্দিক মাতাব্বর, নুরাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি ফিরোজ কিবরিয়া,সাধারণ সম্পাদক সরওয়ার আলম, সিনিয়র সহ-সভাপতি হারুন মাস্টার,সাংগঠনিক সম্পাদক ইকবাল মেলেটারি, ও থানা যুবদল সাধারণ সম্পাদক আশ্রাফ উদ্দিন বাবলুসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

সভায় নবনির্বাচিত সভাপতি এডভোকেট মো. ছিদ্দিক মাতাব্বর বলেন, “বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ করবো। শিক্ষার্থীদের পাঠদানে গুণগত পরিবর্তন আনতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।”

অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়, যেখানে অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।

এরআগে দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী ও চরফ্যাশন আদালতের এডিশনাল জিপি মো.ছিদ্দিক মাতাব্বরকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

চরফ্যাশনে দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা

আপডেট সময় : ০৭:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫