ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

বিআরটিসির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির ছাত্রীর

  • Meghla
  • আপডেট সময় : ০১:৩৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

রাজধানীর কমলাপুরে বিআরটিসি বাসের ধাক্কায় রশনি পাল (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর মোড়ে রাস্তা পারাপার হওয়ার সময় বিআরটিসি বাসের ধাক্কায় ওই শিশু আহত হয়।

পরে তার সঙ্গে থাকা নানি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত রশনির নানি রেখা বিশ্বাস জানান, রশনি মতিঝিল সরকারি মডেল স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। তাদের বাসা মুগদার মান্ডা এলাকায়। সকালে তিনি রশনিকে নিয়ে স্কুলে যান। স্কুল ছুটির পর নানি সাথে রশনি বাসায় ফিরছিল।

তিনি আরও জানান, কমলাপুর মোড়ে নানির হাত ধরে রাস্তা পার হচ্ছিল রশনি। এ সময় বিআরটিসির একটি বাস সজোরে ধাক্কা দেয় রশনিকে। এতে রশনি রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে তিনি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রশনির গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ির পাটগাঁও গ্রামে। তার বাবার নাম পলাশ পাল। বর্তমান মুগদা মান্ডা এলাকায় ভাড়া থাকে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সকালে কমলাপুর থেকে স্বজনরা ওই শিশুকে আহত অবস্থায় হাসপাতালে আনেন। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানিয়েছেন কমলাপুরে রাস্তা পারাপারের সময় বাস ধাক্কা দিয়েছিল। মরদেহ মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করেছে মতিঝিল থানা পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

বিআরটিসির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির ছাত্রীর

আপডেট সময় : ০১:৩৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫