ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ইটনায় ভাতিজাকে হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে

  • Meghla
  • আপডেট সময় : ০১:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। সোমবার সন্ধ্যার পর চৌগাঙ্গা ইউনিয়নের বিরারভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকারিম মিয়া (১৬) চৌগাংগা ইউনিয়নের বিরারভিটা গ্ৰামের ফারুক মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে মাছ ধরা নিয়ে চাচা বাবুল মিয়ার সঙ্গে মোকারিমের তর্ক-বিতর্ক হয়। এর জের ধরে সন্ধ্যার পরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে বাবুল মিয়া ও তার ছেলে মনির মিয়াসহ পরিবারের লোকজন মোকারিমকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌগাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে একজন মারা গেছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, খবর পেয়ে রাতেই অভিযান পরিচালনা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ইটনায় ভাতিজাকে হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে

আপডেট সময় : ০১:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫